বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পর্যন্ত ২০৮ টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এছাড়াও রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী ৪৮২টি জাত এবং ৯০০টিরও বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার ২০১৭ সালের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এসব তথ্য জানান বারির বিজ্ঞানীরা। বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার। গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান।
ইত্তেফাক/আরকেজি
