পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা অনেক চড়াই-উৎরাই পার হয়ে আজ এখানে এসেছি। এখানে আসার জন্য আমাদের অনেক কষ্ট সইতে হয়েছে। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আমরা নিদারুণ কষ্টে ছিলাম। এজন্য শেখ হাসিনা রাজনৈতিক রূপরেখা (সনদ) তৈরি করেছেন। ওই রূপরেখায় এমন কোন বিষয় নেই-যা উল্লেখ নেই।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আওয়ামী লীগকে প্রাচীন সংগঠন আক্ষা দিয়ে বলেন, আমরা সৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত কি নিদারুণ কষ্ট সইতে হয়েছে তা আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেদিন পিছু হটেনি বলেই আজ আমরা এখানে এসছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আজিজুল আলম, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, দলের সহসভাপতি ও চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যাপক নছিম উদ্দনীম, অধ্যাপক নুরুন নবী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আওয়ামী লীগ নেতা ওয়াহেদ সাদেক কবীর, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর মোকাদ্দেস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
