গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে আটক ১

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২২:০৭
 
গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে এস্তাবুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর বাজার এলাকার একটি হোমিও ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়। তিনি বোগলা কাঁঠাল গ্রামের মুনসুর আলীর ছেলে।
 
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, শনিবার বিকেলে বাঁকশালেরকেল্লা নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীর একটি ব্যাঙ্গ ছবি তিনি শেয়ার করেন। পরে স্থানীয়রা পোস্টটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি