ময়মনসিংহ মেডিকেল কলেজে সেমিনার ‘গাইডলাইন টু ক্যারিয়ার অ্যাব্রড’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২২:৪৯

গত ১১ই অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজে ‘গাইডলাইন টু ক্যারিয়ার অ্যাব্রড' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে বিদেশে পড়তে যেতে পারে, কিভাবে বিদেশে ক্যারিয়ার গড়তে পারে সেসব বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা।

সেমিনারে বক্তা হিসেবে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ড. সাবেরিন হক। সেমিনারে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ৪০০ শিক্ষার্থী ও চিকিৎসক অংশগ্রহণ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন আইএফএমএসএ বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দা ফাতেমা আলম, সেক্রেটারি আমিনুল কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট শাহারিয়র মোহাম্মদ।
IMG0
সেমিনারটি আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন (আইএফএমএসএ বাংলাদেশ)। বিগত দুই বছর ধরে তারা বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের মানোন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এসোসিয়েশনটিরর সদস্য সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে। সে হিসেবে বাংলাদেশে সর্ববৃহৎ মেডিকেল নেটওয়ার্ক এটি। সেবামূলক মনোভাব নিয়ে আইএফএমএসএ বাংলাদেশ বিভিন্ন দিবসে আয়োজন করে ফ্রি হেলথ ক্যাম্পের যেগুলোর মধ্যে উত্তরবংগে বন্যা পরবর্তী হেলথ ক্যাম্প, বিশ্ব ডায়াবেটিস দিবসে একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজবাড়ি, টেকনাফে অনুষ্টিত হেলথ ক্যাম্প উল্লেখযোগ্য।

এছাড়াও বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক বিভিন্ন সেমিনারও করে থাকে সংগঠনটি। মেডিকেল স্টুডেন্টদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালার যা তাদের চিকিৎসক হিসেবে আরো দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে।

আইএফএমএসএ বাংলাদেশ আয়োজন করে থাকে ৬ মাসব্যাপী গবেষণা প্রশিক্ষণ যার নাম স্কোরিসার্চ। তাছাড়া শিক্ষার্থীদের পাশ করার পর দেশ বিদেশে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে থাকে সংগঠনটি।

ইত্তেফাক/নূহু