রাস্তা সম্প্রসারণ ও যানজটমুক্ত শহরের দাবিতে কিশোরগঞ্জ শহরে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে কালিবাড়ি সড়কে এই কর্মসূচির আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন পরম-এর আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, বাপা’র সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক শফিক কবীর, জাহাঙ্গীর আলম জাহান, বাঁধন রায়, বিজন কান্তি বণিক, প্রভাষক শহীদুল ইসলাম, পলাশ রায়, মো. ফরিদ মিয়া, নারীনেত্রী বিলকিস বেগম, অ্যাডভোকেট হামিদা বেগম, রুবী ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/নূহু
