ক্রিকেট ছেড়ে জমির দালালিতে জাদেজা!

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১০:৫৫
 
ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রবীন্দ্র জাদেজা। তবে এই মুহূর্তে জাতীয় দলে নেই ‘স্যার’ জাদেজা খ্যাত এই অলরাউন্ডার। দলের বাইরে থাকার যন্ত্রণার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল জাদেজাকে।
 
বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট থেকে।  জামনগরে তাঁর কুবের অ্যাভিনিউয়ের বাড়ির একটি ফ্লোর ভাড়া দেওয়া হবে বলে সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর তার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। সেখানে বলা হয়, ‘তা হলে কি ক্রিকেট খেলা ছেড়ে তিনি জমির দালালি শুরু করলেন!’ IMG0
 
তবে সবাই নয়, কেউ কেউ সমর্থনও করেছেন জাদেজাকে। তাঁদের মতে, নিজের বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনের জন্য তাঁকে দালাল বলা অনুচিত। 
 
তবে অনেকে মনে করছে, পোস্টটি জাদেজার নাও হতে পারে। হয়তো তিনি হ্যাকিংয়ের স্বীকার  হয়েছেন।
 
ইত্তেফাক/এমআর