বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছেন অভিনেত্রী শাবনূর। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার বাবা শাহজাহান চৌধুরী। তবে শরীরে এখনো তার ব্যথা রয়েছে।
শাহজাহান চৌধুরী জানান, শাবনূরের চিকুনগুনিয়া হতে পারে, এমনটাই আমরা ভেবেছিলাম। অনেক ভয়েও ছিলাম। আজ সকালে জানতে পেয়েছি, এটা সাধারণ জ্বর। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন।
বর্তমানে শাবনূর আশুলিয়ায় বাবার বাগানবাড়িতে আছেন। শাবনূর সেখানে বিশ্রাম নিচ্ছেন, আরো কিছুদিন ওখানেই থাকবেন।
অভিনয় থেকে বেশ দূরে ছিলেন এক সময়ের দারুণ জনপ্রিয় শাবনূর। দীর্ঘবিরতির চলচ্চিত্র ‘পাগল মানুষ’ নিয়ে ফিরছেন। শুটিং শেষ করেছেন। ছবিটিমুক্তির অপেক্ষায়। ছবিটিতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন নবাগত নায়ক শাহেন খান।
ইত্তেফাক/আনিসুর
