'সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার লালমনিরহাটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেট মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত জেলা পোশাক (রাজস্ব) আহসান হাবীব। অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, সিভিল সার্জন ডা. আবুল কাশেম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক অনিল চন্দ বর্মণ। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
