রণজিৎ সরকারের রচনায় নির্মিত হলো শর্টফিল্ম ‘ফেসবুক ফ্রেন্ড’। জলরঙ মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। শর্টফিল্মটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে।
ফেসবুকে বর্তমান তারুণ্যের অনেকে ঘনিষ্ঠ কিন্তু বাস্তবে কতটা। ফেসবুকের নানা রকমের ঘটনার মাঝে ছোট একটা ঘটনা নিয়ে শর্টফিল্মটি নির্মাণ করা হয়েছে।
শর্টফিল্মটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন মিঠু। অভিনয় করেছেন লিজা শিশির, আশিক, মাহবুব ও কামাল। শর্ট ফিল্মের দৃশ্য ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ইত্তেফাক/আনিসুর
