বরগুনার মাদক ব্যবসায়ী মনির সর্দারকে (৪৫) শনিবার দুপুরে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাতে তার স্বীকারোক্তি মতে, সদর উপজেলার খাজুরতলা গ্রামে নিজ বাড়ি থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার মনিরকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বরগুনার গোয়েন্দা শাখার ওসি শেখ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। কথিত আছে মনিরের হাত ধরে বরগুনায় মাদকের চাষাবাদ শুরু হয়েছে।
ইত্তেফাক/এএম।
