ইনিংস গোড়াপত্তনে নেমেছেন ইমরুল-লিটন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল কায়েস ও লিটন দাস। রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় কিম্বার্লিতে খেলা শুরু হয়েছে।
 
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলমান সফরে টেস্টে দুবারই টস জিতে ফিল্ডিং নিলেও এবার ওয়ানডেতে অবশ্য ব্যাটিংই আগে করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
 
চলতি সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছেন অধিনায়ক মাশরাফি।
 
ইত্তেফাক/কেআই