দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইমরুল কায়েস ও লিটন দাসের ওপেনিং জুটিটা ভালই খেলছিলেন। তবে খুব বেশিদূর যেতে পারলেন না। দলীয় ৪৩ রানে কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরে যান লিটন। আউট হওয়ার আগে ২৯ বল থেকে চারটি চারের মারে করেন ২১ রান।
এরপর দলীয় ৬৩ রানে আরেক ওপেনার ইমরুল কায়েসও ধরেন সাজঘরের পথ। প্রিটোরিয়াসের বলে কুইন্টন ডি ককের হাতে ধরো পড়েন তিনি। আউট হওয়ার আগে ৪৩ বল থেকে ৪টি চার ও একটি ছক্কার মারে করেছেন ৩১ রান। ইনজুরির কারণে তামিম নেই প্রথম ম্যাচে। সৌম্যরও জায়গা হয়নি একাদশে। সেই সুবাদে লিটন দাস ও ইমরুল কায়েস ইনিংসের সূচনা করেন।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই
