দৌলতপুরে সোনার দোকানে চুরি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:২০
 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের একটি সোনার দোকানে ছাদ কেটে চুরির ঘটনা ঘটেছে। চোররা স্বর্ণালংকার, নগদ টাকা সহ পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে আল্লারদর্গা বাজারের মসজিদ গলির ইমদাদুল হকের মালিকানাধীন মিলন জুয়েলার্সের ছাদ কেটে একদল সংঘবদ্ধ চোর নগদ টাকা, সোনা রুপার গহনা সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার সকালে ইমদাদুল হক দোকান খুলে বিষয়টি দেখে থানায় জানালে ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের ১০ জন নৈশ প্রহরীকে থানায় নিয়ে আসা হয়েছে।
 
ইত্তেফাক/জামান