গোদাগাড়ীতে অস্ত্রসহ জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:১৮
 
রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্রসহ আব্দুল আজিজ ওরফে হামিম (৩৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মাটিকাটা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হামিমের বাড়িতে অভিযান চালায়। পরে তার শোয়ার ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে হামিমকে গ্রেফতার করা হয়েছে। হামিম মাটিকাটা ইউনিয়ন জামায়াতের রোকন।
 
ইত্তেফাক/জামান