গৌরনদীতে ইয়াবাসহ ২ বিক্রেতাকে গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:০৭
 
আজ রবিবার সকালে ও শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে ও পশ্চিম সমরসিংহ গ্রামে অভিযান চালিয়ে ৮৬০পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জজিরা গ্রামের মৃত আইয়ুব আলী বরকান্দাজের ছেলে মাদক বিক্রেতা ইদ্রিস বরকান্দাজ (৪৮) ও মাদারীপুর সদর থানার কুলপদ্দী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশ (৩০)।
 
গৌরনদী মডেল থানার এসআই সগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সকালে উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে অভিযান চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ কালকিনি উপজেলার জজিরা গ্রামের মৃত আইয়ুব আলী বরকান্দাজের ছেলে মাদক বিক্রেতা ইদ্রিস বরকান্দাজকে (৪৮) ও শনিবার রাতে পশ্চিম সমরসিংহ গ্রামে অভিযান চালিয়ে ৩৬০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাদারীপুর সদর থানার কুলপদ্দী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশকে (৩০) গ্রেফতার করে। 
 
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে পাঠায়। 
 
ইত্তেফাক/কেকে