রাজশাহীতে বাস ছিনতাইকারী আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৪
 
রাজশাহীর মোহনপুর বাস ছিনতাই করে পালানো সময় এক ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। তার নাম  পাপ্পু হোসেন (১৮)। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা গেট থেকে মোহনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পাপ্পু নাটোরের উত্তর পুঠিয়াপাড়ার জনৈক লাভলুর ছেলে। 
 
মোহনপুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, নাটোর জেলা বাসস্ট্যান্ড থেকে বনলতা ঢাকা মেট্রো-ব-১৪-৯০০৭ নম্বর বাসের হেলপার কাউকে না জানিয়ে বাসটি ছিনতাই করে নওগাঁ উদ্দেশে নিয়ে যাচ্ছিল। নাটোর পুলিশের বার্তা পেয়ে মোহনপুর থানা পুলিশ রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ছিনতাইকৃত বাসটি হেলপারসহ আটক করতে সক্ষম হয়।
 
রবিবার বিকেলে পর্যন্ত আটক বাস ও ছিনতাইকারী পাপ্পুকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানান ওসি।
 
ইত্তেফাক/কেকে