গোয়ালন্দে মাদকসহ গ্রেফতার ২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:৩৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে ইয়াবা সোহান হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে। 
 
রবিবার ভোরে উপজেলার অম্বলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় কেফটিল কৃষ্ণতলা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। 
 
এর আগে পুলিশ দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে আব্দুর রহমান (৩২) এক যুবককে ইয়াবাবড়িসহ গ্রেফতার করে পুলিশ। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট বোয়ালি গ্রামের মৃত আবুল কালামের ছেলে। 
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি