২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকার দু্ই ওপেনার হাসিম আমলা ও কুইনটন ডি কক।
দুজনের হাফ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ১৯ ওভারে ১১৩ রান। হাশিম আমলা ৫৩ ও ডি কক ৬০ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৩ রান দিয়ে ৪ চার উইকেট নেন রাবাদা।
এ ছাড়া বাংলাদেশের পক্ষে লিটন দাস ২৯ বলে ২১ রান, ইমরুল কায়েস ৪৩ বলে ৩১ রান, সাকিব আল হাসান ২৯, মাহমুদুল্লাহ ২৬ রান, সাব্বির রহমান ১৯ রান ও ওয়ানডে অভিষেক হওয়া সাইফুদ্দিন ১১ বলে ১৬ রান করেন।
ইত্তেফাক/ইউবি
