ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহ আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামের ফকির উদ্দিনের পুত্র আমিনুল হক খোকন (৩২)।
রবিবার বিকেলে ময়মনসিংহ আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর এই রায় প্রদান করেন। একইসঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, তার ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী পারুলের অবৈধ সম্পর্কের অভিযোগ এনে গত ২০১০ সালের ১২ জুন দা দিয়ে কুপিয়ে পারুলকে আহত করে আমিনুল হক। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পারুলের মৃত্যু হয়। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তপূর্বক পুলিশ অভিযোগপত্র আাদালতে দাখিল করে। দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার এই রায় প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআই
