মধুখালীতে বালুর ট্রাক খাদে, চালক নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:০৯
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট পূর্বপাড়া মো. ইউনুস মোল্যার বাড়িতে বালুর ট্রাক নিয়ে যাওয়ার পথে বাগাট পূর্ব পাড়া এলাকায় ইটের রাস্তা ধসে ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু হয়। আজ রবিবার এই ঘটনা ঘটে।
 
নিহত চালকের নাম মো. গোলজার হোসেন সেক (৫২)। তিনি মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের মৃত. রাজ্জাকের ছেলে। 
 
মধুখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ট্র্যাক চালকের স্ত্রী, দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।
 
চালকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. মতিয়ার রহমান খান।
 
ইত্তেফাক/এমআই