সেলফি কুইন সালমা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২১:৩৫
ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা কণ্ঠশিল্পী সালমা। ফোক গান গেয়ে পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। তবে নিজেকে সব ধরনের গানের শিল্পী হিসেবেই ভাবতে পছন্দ করেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সালমা কণ্ঠ দিয়েছেন একটি চলচ্চিত্রের আইটেম গানে। 
 
জহার বাবু পরিচালিত ‘ঠোকর’ চলচ্চিত্রের ‘সেলফি কুইন কমলা’ শিরোনামের গানটির রেকডিং হয়েছে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে। গানের কথা লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।
 
‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারো/ ফেসবুক, ভাইবার ইমো আছে আরো/ রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা- এমন কথায় সাজানো গানটি নিয়ে বেশ আশাবাদী সালমা। 
 
তিনি বলেন, ‘এর আগে আইটেম গানে কণ্ঠ দিলেও চলচ্চিত্রের কোনো আইটেম গানে এই প্রথম। বর্তমান সময়টাকে মাথায় নিয়ে তারুণ্যের মন জয় করার মতো একটি গান। কথা, সুর ও সংগীতের দারুণ সম্মিলন ঘটেছে। আমিও চেষ্টা করেছি দরদ দিয়ে গানটিকে শ্রুতিমধুর করে তুলতে। আমার মনে হয় গানটি সারা বাংলা জয় করবে। সবার মুখে মুখে থাকবে ‘সেলফি কুইন কমলা’।
 
ইত্তেফাক/রেজা