রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ৮ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:৩০
 
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সোমবার সকাল পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
 
ডুবে যাওয়া নৌকা থেকে ২১ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়াদের তথ্যমতে, নিখোঁজ রয়েছেন অন্তত আরো ৩০ জন। পুলিশ ভোরে স্থানীয়দের মাধ্যমে এই নৌকাডুবির খবর পায়।
 
গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের বাংলাদেশের আসার ঢল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নাফ নদী ও সাগরে অন্তত ২৬টি নৌকাডুবির ঘটনায় প্রায় ২০০ রোহিঙ্গার প্রাণহানি হয়েছে।

ইত্তেফাক/এএম।