চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেল মুস্তাফিজের। রবিবার কিম্বার্লিতে প্রথম ওয়ানডে শেষে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। মুস্তাফিজের অনুপস্থিতির এই দিনে বোলিংয়ে অসহায় ছিল মাশরাফি বাহিনী। ২৭৯ রানের লক্ষ্য পূরণে প্রোটিয়াদের একটি উইকেটও পতন হয়নি। কুইন্টন ডি কক ও হাশিম আমলাই শেষ করে দিয়েছেন সব।
বোলিংয়ের এমন হতাশার দিনে মুস্তাফিজের না সিরিজ থেকে ছিটকে পড়ার সংবাদটাও দিলেন মাশরাফি। তিনি বলেন, ‘ব্যাপারটা কাল থেকে আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে।’
আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে সোমবার কেপ টাউন যাবে বাংলাদেশ দল। সেখানে মুস্তাফিজের স্ক্যান করানো হবে। এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে।
ইত্তেফাক/কেআই
