দীপিকার ৩০ কেজি ওজনের পোশাক, দাম ২০ লাখ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ০৯:৫৮
 
দীপিকা পাডুকোন এখন ‘পদ্মাবতী’ নিয়ে আলোচনায় আছেন। অনেকদিন পর কোনো চলচ্চিত্র নিয়ে ধারাবাহিক আলোচনায় এসেছেন তিনি। ছবিটির ট্রেইলর মুক্তির পর থেকে সেই আলোচনা যেন বেড়ে গেছে অনেকগুণ। 
 
‘পদ্মাবতী’ ছবিতে দীপিকাকে রাজপুত রাণী হিসেবে দেখানো হয়েছে। সেখানে বিভিন্ন চমকপ্রদ গহনা ও লেহেঙ্গা পরতে দেখা গেছে তাকে। কিন্তু নতুন খবর হলো, প্রতিটি পোশাকের দাম ২০ লাখ টাকা! শুধু তাই নয়, পোশাকের ওজন প্রায় ৩০ কেজি! এত ওজনের পোশাক পরেই ঘণ্টার পর ঘণ্টা শুটিং করেছেন দীপিকা। 
 
পোশাক ডিজাইনার রিম্পল নারুলা জানান, দীপিকার ধৈর্য আছে এটা বলা যায়। কারণ এত ভারি কস্টিউম নিয়ে শুটিং করা সহজ কথা নয়। আর দীপিকার প্রতিবার সাজতে সময় লাগতো প্রায় ৩ ঘণ্টা। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা করে লেহেঙ্গা পরে থাকতে হয়েছে তাকে। 
 
দীপিকা বলেন, ‘কাজে শতভাগ ডেডিকেশন দিয়ে আমি কাজ করি। বাজিরাও মাস্তানির পর পদ্মাবতীতে আমার এমন অভিজ্ঞতা হলো। ভালোই লেগেছে। তবে একটু কষ্ট তো হয়েছেই। এই ছবিটির মাধ্যমে আমার ক্যারিয়ারে অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে।’
 
ইত্তেফাক/আনিসুর