একটা সময় ছিল, রাফায়েল নাদালের সঙ্গে পেরেই উঠতেন না রজার ফেদেরার। কিন্তু ক্যারিয়ারের শেষের দিকে সমীকরণ বদলে গেছে। দুইজনের খেলা মানেই যেন ফেদেরারের জয়।
সাংহাই মাস্টার্সেও নাদালকে ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তি।স্প্যানিশ তারকাকে হারাতে ফেদেরার সময় নিয়েছেন মাত্র ৭২ মিনিট।
এ নিয়ে টানা পাঁচ খেলায় সুইস তারকার সঙ্গে হারলেন নাদাল। যার চারটিই এই বছর। র্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে আছেন নাদাল। কিন্তু ফেদেরারের সামনে সুযোগ থাকছে বছর শেষে তাকে পিছনে ফেলার।
যদিও জয়ের পর ৩৬ বছর বয়সী বলেন, ‘এক নম্বরে যেতে পারব কিনা জানি না। তবে এ রকম খেললে কাছাকাছি অন্তত যেতে পারব। কে জানে?’-বিবিসি
ইত্তেফাক/এমআর
