স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী আজ সোমবার জাতিসংঘ সদর দফতরে ইউনাইটেড ন্যাশনস ইকনোমিক এন্ড স্যোসাল কাউন্সিল চেম্বারে বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট এবং মানবিক সহায়তা বিষয়ে বক্তব্য রাখবেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাষ্ট্র সফররত স্পিকার নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪ টায় এ বক্তব্য রাখবেন।
এছাড়াও তিনি আগামীকাল ১৭ অক্টোবর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করবেন।
তিনি আগামী ২০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। বাসস
ইত্তেফাক/কেকে
