মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও সরকারি বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার ১৫টি জাল সিল ও মোটরসাইকেল চুরির সরঞ্জামসহ শ্যামলী মুরাদ নামে এক সংরক্ষিত ইউপি সদস্যকে আটক করেছে মাগুরার ডিবি পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ইউপি সদস্য শ্যামলী মুরাদের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করে। তার বাড়ি থেকে পাসপোর্ট বহির্গমন শাখার সিল, মিনিস্ট্রি অব ফরেন এফেয়ারস, পুলিশের উর্ধ্বতন পদবী, হাসপাতালসহ ১৪টি সিল উদ্ধার করে।
একই সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ওই ইউপি সদস্যের স্বামী একাধিক মোটরসাইকেল চুরি মামলার আসামি মুরাদ মিয়াকে মোটরসাইকেলের তালা ভাঙ্গার যন্ত্রপাতিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও জালিয়াতি মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
