নন্দীগ্রামে ফেন্সিডিলের চালানসহ তিনজন গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:০৬
জেলার নন্দীগ্রামে ফেন্সিডিলের চালানসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে পুলিশ।  সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কৈডালা নামকস্থানে একটি পাজেরো গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ- ০৬০০৪৭) তল্লাশি চালিয়ে ৬৭০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।  
 
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহাবুব হোসেন কাজল ও থানার ওসি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া-নাটোর মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি পাজেরো গাড়ি থেকে ৬৭০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর মহানগরের ভদ্রা এলাকার খায়রুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫), মমতাজ উদ্দিনের ছেলে কবির হোসেন (১৮) ও মকছেদ আলীর ছেলে সুজন মিয়া (২৩)। 
 
নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুব হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নাটোর মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি পাজেরো গাড়ি থেকে ৬৭০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত পাজেরো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/এমআই