নদ-নদীর পানি ৬৮ পয়েন্টে কমেছে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:২৯
 
দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৬৮টি পয়েন্টে কমেছে ও ১৬টি পয়েন্টে বেড়েছে। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৮টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে এবং ১৬টি বৃদ্ধি পেলেও কোনো পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। এছাড়াও চারটি পয়েন্টের কোনো তথ্য পাওয়া যায়নি।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।
 
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
 
অপরদিকে, গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাসস
 
ইত্তেফাক/কেকে