মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:২৯
 
সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঐ বিদ্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।তিনি বলেন, একজন আদর্শ শিক্ষক একটি সমাজের পথ প্রদর্শক। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষকের অবদান অবশ্যই স্মরণীয়। শিক্ষক হলো দ্বিতীয় জন্মদাতা। মানবিক মূল্যবোধ পরিবারের পরে তারাই গড়ে তুলেন।  
 
শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, সমাজসেবক মোবারক হোসেন। রবিউল ইসলাম জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন। 
 
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে