সাতক্ষীরার আশাশুনিতে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক কলেজছাত্র ভগিরাথ মণ্ডলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাইনতলা গ্রামের বিধান চন্দ্র মণ্ডলের ছেলে। সোমবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এরআগে ধর্ষিতার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ভগিরাথকে প্রধান আসামি করে ৭ জনের নামে একটি মামলা করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান শাহিন জানান, এ মামলার বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ই্ত্তেফাক/ আরকেজি
