জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২১:১০
 
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন। তাদেরকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এলাকার পাকরতলী বাইপাস এলাকায় রিকশার সঙ্গে বালি বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাযাত্রী সালেহা খাতুন (৬৫) ও আক্কাস আলী (৬০) মারা যান।দুর্ঘটনায় আহত ৩জনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জয়পুরহাট থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, নিহত ২জনের বাড়ি সদর উপজেলার  বড় তাজপুর গ্রামে।
 
ইত্তেফাক/আরকেজি