কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি এখন সাধু ভক্ত অনুসারীদের পদচারণায় মুখর। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও এসেছেন তারা।
সফেদ লুঙ্গি, পাঞ্জাবি আর শাড়ি পরিহিত ভক্তের সমাগমে আখড়াবাড়ির চারপাশ শুধু সাদা আর সাদা। উৎসবের উদ্বোধনী দিনে সোমবার আখড়াবাড়ির মূল আঙিনা ও কালীগঙ্গা নদীর তীরে ভবের হাটে বসে ভজন সাধনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আগত বাউল ভক্ত সাধুরা।
IMG0
উৎসবে আসার লালন অনুসারী আবদুল হাকিম শাহ বলেন, সাঁইজির বাণীতে দীক্ষা পেয়েছি সত্যের পথে চলার।
ইত্তেফাক/আরকেজি
