মিরপুরে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:১৪

কুষ্টিয়ার মিরপুরে ইয়াবা ও হেরোইনসহ এক নারী মাদক বিক্রেতাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আটক করেছ। আটক নারীর নাম সাজেদা খাতুন(৩৭)। সে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া রেলব্রিজ এলাকার নজরুল ইসলামের স্ত্রী। তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন আটক করা হয়েছে।

সোমবার ভোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্য্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সাজেদা খাতুনকে গ্রেপ্তার করে।

ইত্তেফাক/নূহু