চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০৯:৪৪
 
চট্টগ্রামের উত্তর পতেঙ্গা থেকে মো. হৃদয় হোসেন মানিক (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
 
পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, লাশটি ওই এলাকার জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং (জিইএম) কোম্পানির একটি মুদি দোকানের পেছনে পড়েছিল। ওই যুবককে দু-এক দিন আগেই খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাত-পা বাঁধা ছিল। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানা যায়।
 
স্থানীয়রা জানায়, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম আবুল হোসেন। দুই দিন আগে কাটগড় মুসলিমাবাদ এলাকা থেকে হৃদয় হোসেন মানিক নিখোঁজ হন।
 
ইত্তেফাক/জামান