রংপুরের গঙ্গাচড়ায় ভেজাল সার তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। সেখান থেকে ৩শ' বস্তা ভেজাল সার তৈরির উপকরণসহ মালামাল জব্দ করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের আরাজিনিয়ামত গ্রামে অভিযান চালিয়ে আবু হাসান চঞ্চল এর গোডাউন থেকে প্রায় ৩শ' বস্তা সার তৈরির উপকরণ ও মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার এস আই আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান
