বাঘায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৮
 
রাজশাহীর বাঘায় বৃষ্টি খাতুন নামে (১৫) এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মনিগ্রাম এলাকায় বৃষ্টির শশুরবাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
সূত্রে জানা গেছে, গত এক মাস পূর্বে মনিগ্রাম এলাকার নবির উদ্দিনের ছেলে মাহাবুর রহমান (২৬) এর বিয়ে হয় পার্শ্ববর্তী চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের হামিদুর রহমানের মেয়ে বৃষ্টি খাতুনের সাথে।
 
বাঘা থানা ওসি আলী মাহামুদ জানান, এই মৃত্যুর কারণ দেখে মনে হচ্ছে রহস্য আছে। তবে ময়না তদন্তের পর এটি সঠিক ভাবে বলা যাবে ঠিক কি কারণে বৃষ্টির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মাহাবুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/জামান