আজই প্রকাশ হচ্ছে ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৩৭
 
আজ মঙ্গলবার ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
পিএসসির দায়িত্বশীল সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে ফলাফল কমিশন সভায় অনুমোদন করা হয়েছে। বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
 
এছাড়াও আগামী সপ্তাহে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
 
ইত্তেফাক/কেআই