গৌরী খানের ‘ডিজাইন স্টোর’এ অতিথির তালিকা বড় হচ্ছে। শাহরুখ তো যাবেনই। সম্প্রতি গিয়েছিলেন নীতা অম্বানি, রণবীর কাপূর, আলিয়া এবং হৃতিকও। এবার সেখানে ‘পারফেকশন’ এর খোঁজে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
আসলে শাহরুখ ও আমির বহুদিনের পুরনো বন্ধু। অন-স্ক্রিন, অফ-স্ক্রিন— দুই ক্ষেত্রেই তাদের বন্ডিং বেশ ভাল। শাহরুখ-পত্নী গৌরীর সঙ্গেও আমিরের দারুণ সম্পর্ক।
গৌরীর ইন্টিরিয়র ডিজাইনার স্টোর ‘গৌরী খান ডিজাইন’ এ গিয়েছিলেন নায়ক আমির। ‘সিক্রেট সুপারস্টার’ আমির খান সেখানে গিয়ে কী করলেন! না ‘পারফেকশন’ নিয়ে কোনও আলোচনা-সমালোচনা নয়, বরং গৌরীর ক্রিয়েশন দেখে আপ্লুত আমির।
গৌরী ও আমির দু’জনেই সাক্ষাতের সেই ছবি টুইটারে শেয়ার করেছেন। গৌরী লিখেছেন, ‘‘... কফি, ক্যান্ডেল, লাইট ও আমির খান...’’। আমিরের আগামী ছবি ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাবে ১৯ অক্টোবর।
প্রচারের ব্যস্ততার মাঝেই একটু সময় বের করে নিয়েছিলেন বন্ধু-পত্নীর শিল্পকীর্তি দেখার জন্য। এবার দেখার গৌরীর স্টোরে নতুন কোন অতিথির পালা? খবর আনন্দবাজার।
ইত্তেফাক/আনিসুর
