নদ-নদীর ৭১ পয়েন্টে পানি কমেছে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:৩৫
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭১টি পয়েন্টের পানি কমেছে ও ১২টির বেড়েছে।
 
আজ মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ২টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ৫টি পয়েন্টে কোনো তথ্য পাওয়া যায়নি। 
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল কমছে। ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।
 
মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে