‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব ও জনকল্যাণে রাজস্ব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উক্তিকে সামনে নিয়ে হবিগঞ্জের আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের ঘাটিয়াবাজার এলাকায় রমা কনভেনশন হলে (শংকর সিটি) মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৬।
সহকারি কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহী এ আয়কর ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের সর্বক্ষেত্রে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে করদাতাদের উদ্বুদ্ধকরণের উপর গুরুত্ব দেয়া হয়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক ও হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় প্রমুখ। বাসস।
ইত্তেফাক/এমআই
