হরিয়ানার পাঁচকুলায় গত ২৫ আগস্টের সহিংসতার ঘটনায় গ্রেফতার ডেরা সাচা সৌদা পরিচালিত একটি ব্যবসায়িক সংস্থার সিইও-কে গ্রেফতার করেছে পুলিশ।
এমএসজি অল ইন্ডিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সিইও সিপি অরোরাকে সোমবার পাঁচকুলা থেকে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করে।
পাঁচকুলার পুলিশ কমিশনার এএস চাওলা জানান, অরোরার বিরুদ্ধে হিংসার ঘটনায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। অরোরা ডেরার অন্যতম শীর্ষ কর্মকর্তা পলাতক আদিত্য ইনসানের ঘনিষ্ঠ। ডেরা প্রধান গুরমিত রাম রহিম ধর্ষণ মামলায় দোষী ঘোষিত হওয়ার দিন অশান্তির আগুন ছড়িয়ে পড়ে হরিয়ানায়। ৪১ জনের মৃত্যু হয়।
ধর্ষক বাবা রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা হানিপ্রীত ইনসানকে আশ্রয় দেয়ার জন্য ভাতিন্ডার এক মহিলা ও তার ছেলেকে সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি এড়াতে যখন হানিপ্রীত পালিয়ে বেড়াচ্ছিলেন তখন শরনজিত কউর নামে ওই নারী ও তার ছেলে গুরমিত সিংহ তাকে আশ্রয় দিয়েছিলেন। গত ৩ অক্টোবর হানিপ্রীতকে গ্রেফতার করে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
