অসংখ্য অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে নিজের প্রতিষ্ঠিত সিনেমা নির্মাণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হলিউডের প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন এবং তার স্ত্রী ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জর্জিনা চ্যাপম্যানের ১০ বছরের বিয়েটি ছিল যৌনতাহীন এবং একটি ব্যবসায়িক চুক্তি মাত্র!
২০০৪ সালে নিজের ফ্যাশন লাইন মার্চেসা প্রতিষ্ঠার সময় হার্ভে ওয়েইনস্টেইনের সঙ্গে পরিচয় হয় জর্জিনা চ্যাপম্যানের। সম্প্রতি প্রায় অর্ধশত হলিউড অভিনেত্রী হার্ভে ওয়েইনস্টেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলে তার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন জর্জিনা চ্যাপম্যান।
কিন্তু এখন তাদের কিছু বন্ধু বলছেন, ওই জুটির বিয়ে ছিল শুধুই একটি বাণিজ্যিক চুক্তি। জর্জিনার ফ্যাশন লাইন মার্চেসা'র পোশাকের ব্যবসার জন্যই শুধু তারা বিয়ে করেছিলেন।
ওয়েনস্টেইন তার প্রযোজিত সিনেমায় কাজ করা অভিনেত্রীদের তার স্ত্রী জর্জিনার ফ্যাশন লাইনের পোশাক পরে অস্কারসহ অন্যান্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটতে বাধ্য করতেন। এর বিনিময়ে জর্জিনা তার স্বামীর সব যৌন অনাচারের প্রতি চোখ বন্ধ করে রাখতেন।
জর্জিনার এক বন্ধু ব্রিটিশ দৈনিক ডেইলি সানকে বলেন, ‘জর্জিনা খুবই প্রেমময়ী একজন ব্যক্তি। কিন্তু তার স্বামী কী করে বেড়াচ্ছেন সেটা তিনি জানতেন না তা বিশ্বাস করা অসম্ভব। যে কোনো কিছুই সম্ভব। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়তো তারা এমন একটি সম্পর্ক টিকিয়ে রেখেছেন। ’

গত মঙ্গলবারই হার্ভে ওয়েনস্টেইনের সঙ্গে বিয়ের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন জর্জিনা।
কিন্তু এরপরও নাকি তার ফ্যাশন লাইনের ব্যবসা লাটে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রতিষ্ঠানের কর্মীরা নাকি সব চাকরি ছেড়ে চলে যেতে শুরু করেছে। কারণ হেলজবার্গ ডায়মন্ড তার ফ্যাশন লাইনের সঙ্গে একটি সহযোগিতামূলক কর্মসুচি বাতিল করেছে যা চলতি মাসেই যাত্রা শুরু করার কথা ছিল।
কেইট ব্ল্যানচেট, জেনিফার লোপেজ, হ্যালি বেরি, এমা ওয়াটসন, রেনি জেলওয়েগার, ব্লেক লাইভলি এবং কেইট হাডসনের মতো বিখ্যাত অভিনেত্রীরা মার্চেসা'র পোশাক পরে অস্কারের লাল গালিচায় হেঁটেছেন। ডেইলি মেইল।
ইত্তেফাক/রেজা
