ফেসবুকের সাহায্যে কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিলেন চবির শিক্ষক

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপ। বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ফ্লোরে তিনি মোটা অঙ্কের টাকা কুড়িয়ে পান। এতগুলা টাকা নিয়ে কি করবেন ভাবতে গিয়ে আশ্রয় নেন ফেসবুকে। একটা হারানো বিজ্ঞপ্তি দিয়ে দেন ফেসবুকে।
 
তিনদিনের মধ্যেই মুল মালিকের খোজ পেয়ে যান মাধব। আজ মঙ্গলবার সে টাকা মূল মালিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জাহিদকে ফেরতও দিয়ে দেন।
IMG0
ঘটনাটি জানিয়ে মাধব দীপ তার ফেসুবকে লেখেন, টাকার অংকটা ছিলো ৩০ হাজার ৫০০। কুড়িয়ে পেয়েছিলাম। ফেসবুকে বিজ্ঞপ্তি দিলাম। কাজ হলো মন্ত্রের মত। তিনদিনের ভিতর পেয়ে গেলাম টাকার মূল মালিককে। তিনি জাহিদ সাহেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার। টাকা ফিরত নিতে এসে কাঁদলেন। প্রবল বিরোধিতা সত্ত্বেও আমার সকল সহকর্মীকে মিষ্টি খাওয়ালেন। যাওয়ার সময় আবারও কাঁদলেন। আমি জড়িয়ে ধরলাম। চোখ বুজে তাকালাম আকাশের দিকে। কেনো জানি, আমার চোখেও জল চলে এলো। কেউ সেটা খেয়াল করলো কিনা জানি না!
 
 
ইত্তেফাক/রেজা