ইরাকী বাহিনী মঙ্গলবার কুর্দিদের কাছ থেকে ইয়াজিদি শহর সিনজারের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে স্বায়ত্তশাসিত এলাকার বাইরে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে ইরাকী বাহিনী তাদের অভিযান জোরদার করেছে।
বিতর্কিত কিরকুক প্রদেশে সরকারি বাহিনী গভর্নর অফিস, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার পর ইরাকি সেনারা তাদের অভিযান জোরদার করে। খবর এএফপি’র।
ইরাকি প্যারামিলিটারি ফোর্সের মুখপাত্র হাসেদ আল সাবি দাবি করেন, ‘ইরাকি সেনা ও পপুলার মোবিলাইজেশন ফোর্স বিনা যুদ্ধেই সিনজার শহরে প্রবেশে সক্ষম হয়।’
সিনজার ও কিরকুক ঐতিহাসিকভাবে কুর্দি প্রভাবিত এলাকা।
ইত্তেফাক/রেজা
