মনপুরার মা ইলিশ শিকারের সময় ৩ জেলে আটক, জরিমানা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:৫৫
মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড এর নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় ৩ জেলে, ৫ হাজার মিটার জাল ও ১টি ট্রলার আটক করেছে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত। 
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিেস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার তার কার্যালয়ে কোর্ট বসিয়ে জেলেদের জরিমানা করেন। জব্দকৃত জাল আগুনে ফুড়িয়ে ফেলা হয়েছে।
 
মেঘনায় অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের সময় মো. আলামিন (১৫), মো. জামাল (১৬) ও মো. আলামিনকে (১৭) আটক করে মনপুরায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার আটক মো. আলামিন ও আলামিনকে ৫ হাজার টাকা করে মৎস্য সংরক্ষণ আইনে জরিমানা করেন এবং জামালকে জরিমানা ছাড়াই ছেড়ে দেন। আটক ট্রলারটি হাজির হাট ঘাটে দফাদারদের জিম্মায় রাখা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য অফিসার আ. গাফফার, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই