নেত্রকোনার কেন্দুয়ায় প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক।মঙ্গলবার বিকেল চারটার দিকে বাসা থেকে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়।
কলেজছাত্রী জান্নাতুল আক্তার উপজেলার পারভিন সিরাজ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ইটনা এলাকার আব্দুল লতিফের মেয়ে। আর বখাটে ইমন কেন্দুয়ার মোজাফ্ফরপুর ইউনিয়নের মৃত মহর উদ্দিনের ছেলে।
কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সহন সরকার পিপিএম জানান, জান্নাতুল আক্তারকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করা হয়েছে। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
IMG0
কেন্দুয়া পারভিন সিরাজ মহিলা কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম বলেন, যেহেতু ঘটনাটি কলেজের বাইরে তাই আমি শুনিনি। আমি খোঁজ নিচ্ছি। অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বলেন, সংবাদটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে । দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
