কচা নদীর ইউটিলিটি-৩৬ টাইপ ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বন্ধ হয়ে যায়। ফলে খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক সড়ক দিয়ে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী শত শত যানবাহন নদীর দু তীরে আটকা পড়ে।
জানা গেছে, পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে বিকেল সাড়ে পাঁচটায় কাউখালীর বেকুটিয়া প্রান্তের উদ্দেশ্য ছেড়ে আসা ইউটিলিটি-৩৬ টাইপ ফেরি নদীর যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ নদীতে বন্ধ হয়ে যায়। ফেরি বন্ধ থাকায় এ রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
