বাংলাদেশ আইসিটি এক্সপো’তে স্মার্ট এর অফার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:২৭

১৮ অক্টোবর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হচ্ছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭। মেলায় বিভিন্ন পণ্যের সঙ্গে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।

এসব অফারের মধ্যে এইচপি’র নির্দিষ্ট মডেলের ল্যাপটপের সঙ্গে থাকছে আকর্ষণীয় রঙিন প্রিন্টার, ডেল এর বিভিন্ন ল্যাপটপে মডেলভেদে উপহার হিসেবে থাকছে ক্যানন প্রিন্টার, স্পিকার, ওয়্যারলেস মাউস ও টি-শার্ট এবং অ্যাভিরা এন্টিভাইরাসের সঙ্গে পিৎজা হাট এর গিফট ভাউচার।

তাছাড়াও লেনোভো, এসার, অ্যাপল, কোরসেয়ার, নেটিস, লজিটেক ও গিগাবাইট পণ্যে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ইত্তেফাক/নূহু