ফ্লোরা সিস্টেমস্ লিমিটেড-এর আইসিটি খাতে অবদানের স্বীকৃতি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:৪৯

ডিজিটাল জাতি হিসেবে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কাজ করছে। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এবং যৌথ প্রচেষ্টায় বিগত কয়েক বছর সে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশীয় সফটওয়্যার কোম্পানির প্রসার এবং নবীন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্ব দেয়া হয়েছে।

দেশীয় সফটওয়্যার কোম্পানি ও তথ্য-প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী বেসিস (বাংলাদেশ সফট্ওয়ার ও তথ্য সেবাদানকারী সংঠগন) তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সম্মিলিতভাবে জাতীয় উন্নয়নে অবদান রাখছে এমন দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে পুরস্কৃত করতে এক যৌথ উদ্যোগ গ্রহণ করে।

এই পুরস্কারে ফ্লোরা সিস্টেমস লিমিটেড-এর নিজস্ব উদ্ভাবনা দেশীয় ব্যাংকিং সেক্টরে বহুল পরিচিত “ফ্লোরাব্যাংক” অনলাইন ব্যাংকিং সল্যুশন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্র্রি এ্যাপ্লিকেশন (কাস্টোমার ডোমেইন) বিভাগে দ্বিতীয় রানারস আপ পুরস্কারে ভূষিত হয়।

উল্লেখ্য, “ফ্লোরাব্যাংক” অনলাইন ব্যাংকিং স্যালুশন সফটওয়্যার জাতীয় পর্যায়ে ৯টি সরকারী-বেসরকারী ব্যাংকের ২০৩০ শাখায় ব্যবহৃত হচ্ছে।

গত ১০ই অক্টোবর, ২০১৭ইং তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক ঢাকার আইডিইবি ভবন মিলনায়তনে ফ্লোরা সিস্টেমস লিমিটেড-এর প্রতিনিধি জনাব শেখ জওয়াহের আহমেদ, চিপ অপারেটিং অফিসার এবং জনাব মোহাম্মদ মহসিন খাঁন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রজেক্ট ডাইরেক্টর-দের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেসিস-এর সভাপতি জনাব মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু